About | Jamurki Nawab Sir Abdul Goni High School

জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়

অত্র বিদ্যালয়টি তৎকালীন ঢাকার নবাব নবাব স্যার সলিমুল্যাহ 1914 খ্রিষ্টাব্দে তাঁর পিতামহ নবাব স্যার আব্দুল গণি এর নামে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামে প্রতিষ্ঠা করেন। শত বছরের অধিক পুরোনো বিদ্যালয়টি 8.6 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। যার রয়েছে বিশালে এক খেলার মাঠ, বিশাল বিদ্যালয় ক্যাম্পাস, রয়েছে ছাত্রাবাস এবং প্রধান শিক্ষকের বাসভবন। বিদ্যালয়টি কে আরও সুন্দর করেছে শত বছরের অধিক পুরোনোে একটি রেইন ট্রি (শিশু গাছ) , যেটি বিদ্যালয় ক্যাম্পাস কে ঘিরে আছে। বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছে উন্নত বিজ্ঞান ল্যাবরেটরি, ডিজিটাল আইসিটি ল্যাব এবং একটি গ্রন্থাগার। তাছাড়া বিদ্যালয়টি এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃতে হয়ে আসছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন অত্র বিদ্যালয়ের ছাত্র , অত্র গ্রামের সন্তান মো. সাদেক আলী মিয়া। বিদ্যালয়টিতে 23 জন শিক্ষক কর্মচারী তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা 650 জন। প্রতিবছর এ বিদ্যালয় হতে শত শত শিক্ষার্থী দেশের সেবার জন্য বের হয়ে যায়। আমাদের অর্জনের বিষয় বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানে- ডাক্তার ইঞ্জিনিয়ায়র , শিক্ষকতা পেশাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়োজিত আছেন।

সভাপতি, জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়।

Head Image...
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়।  সুনাগরিক তৈরীর একটি আদর্শ বিদ্যাপীঠ হিসাবে এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অনলাইনে প্রবেশের মধ্য দিয়ে এ শিক্ষালয় তার আপন পরিচয়কে বিশ্বদরবারে তুলে ধরেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চলমান ও বিশ্বের ছন্দে তাল মিলিয়ে জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ও ক্রমশঃ অগ্রসরমান। সময়োপযোগী বিজ্ঞান মনস্ক জাতি গঠনের প্রত্যয়দ্বীপ্ত সূচনাকে আমি স্বাগত জানাই-জানাই আন্তরিক মোবারকবাদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিরপথে এ নবযাত্রায় জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, ‍শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারিসহ সংশ্লিষ্ট সকলের জন্য রইল শুভ কামনা। আল্লাহ হাফেজ।

প্রধান শিক্ষক

Head Image...
আলহাম-দু-লিল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে টাঙ্গাইল জেলার  ঐতিহ্যবাহী অন্যতম প্রধান বিদ্যাপীঠ- জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়, জামুর্কী, মির্জাপুর, টাঙ্গাইলও বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাত ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। এই ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলি শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/বেসরকারি অফিসসহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দে’য়াই আমাদের অন্যতম মূল লক্ষ ও উদ্দেশ্য। এর মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ- রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। ওয়েব সাইটটি বর্তমান সরকারের “ডিজিটাল বাংলাদেশ” গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সেবার মান বৃদ্ধি ও উন্নত করবে- এ লক্ষে ওয়েব সাইটটি যথাযথ ব্যবহারের মাধ্যমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। সর্বশেষে, এর সাথে সংশ্লিষ্ট সকল কলা-কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ।

লক্ষ্য, এবং কৌশলগত উদ্দেশ্যসমূহ

  • কৌশলগত উদ্দেশ্যসমূহ

    # সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা; # সাশ্রয়ী ও মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা; # শিক্ষাক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য শিক্ষা স্তরে সমান সুযোগ নিশ্চিত করা; # গবেষণার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন; # প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা:

  • আমাদের লক্ষ্য

    শিক্ষার্থীদের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং প্রশিক্ষণের সমন্বয়ে সুশিক্ষিত, দক্ষ ও উন্নত নৈতিকতা সম্পন্ন মানব সম্পদে পরিণত করা।

Image